,

বিএনপি করায় স্বামীকে তালাকের ঘোষণা, থানায় জিডি

news-image

অনলাইন ডেস্ক : স্বামী বিএনপির রাজনীতি করায় তাকে তালাকের ঘোষণা দিয়েছেন এক নারী। সেই সঙ্গে তাকে মারপিটের অভিযোগে সাভার মডেল থানায় একটি অভিযোগও করেন তিনি।গত বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় গিয়ে স্বামী ফরহাদ মিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ করেন রহিমা বেগম।

তিনি বলেন, ‘আমার স্বামী ফরহাদ বিএনপির মিছিলে যায়। এজন্য আমি তাকে ডিভোর্স দিলাম। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আওয়ামী লীগ করতেন। এ কারণে আমি তাকে ডিভোর্স দিয়ে দিলাম। তার সঙ্গে আমি সংসার করব না। যেহেতু সে বিএনপির সাথে থাকে।‘

তিনি আরও বলেন, ‘আমি আওয়ামী লীগ করি। শেখ হাসিনা আমার মা। আমি তাকে মা বলে স্বীকার করি। সে আমার জননী মা। আমার স্বামী বিএনপির মিছিলে যান, নেশা করে, গাড়িতে আগুন দেন। এসব নিষেধ করতে গেলেই আমার ওপর চলে নির্যাতন। এ কারণেই আমি স্বামীকে তালাকের নোটিশ পাঠিয়েছি।’

তবে এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী ফরহাদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ২০ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সাভার মডেল থানার এসআই শিকদার হারুন অর রশিদ বলেন, ভুক্তভোগীর স্বামী বিএনপির রাজনীতি করে, নেশা করে এবং নেশার টাকা না পাইলে স্ত্রীকে মারধর করে। এ ঘটনায় ওই নারী থানায় একটি জিডি করেছেন। তার অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট