রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আকাশের তারায় নাম লেখালেন শ্রাবন্তী

news-image

অনলাইন ডেস্ক : অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি শিরোনামে আসেন শ্রাবন্তী চ্যাটার্জি। জীবনে অনেক ঝড়-ঝাপটা পেরিয়েছেন। সামলেছেন ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষ। কিন্তু তার এগিয়ে চলা থামেনি। এবার আকাশের ঠিকানায় নিজের নাম লিখিয়ে ফেললেন অভিনেত্রী। অভিনেত্রীর নামে রাখা হল তারার নাম।

গেল১৩ আগস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। সম্ভবত সেদিনই এই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে ধারণা অনেকের।

সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘এবার থেকে লিও নক্ষত্রপুঞ্জে (যা কিনা আমার রাশি) একটি তারা আমার নামে থাকছে। ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে শ্রাবন্তী হিসেবে এর নাম নথিভুক্ত হয়ে গিয়েছে।’

অভিনেত্রীর এই খবরে খুশি অনুরাগীরা। শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী।

এখন ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক হিসেবে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। এছাড়াও বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞী ‘দেবী চৌধুরানী’র চরিত্রের প্রস্তুতি নিচ্ছেন তিনি। শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জিতু কামালের সঙ্গে জুটি বেঁধে সেখানে চলছে ‘বাবুসোনা’ ছবির শুটিংও করেছেন অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

সংসদে বক্তব্য মুছে দিলেন স্পিকার

পাহাড়ি ঢলে জাফলংয়ে সর্বস্বান্ত ব্যবসায়ীরা

সিলেটের ডিসি প্রত্যাহার

স্পেনকে হারানোর স্বপ্ন সৌদির

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা