,

এবাদতের এশিয়া কাপ শেষ

news-image

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপ শুরুর আগেই বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগে ধাক্কা লাগল। ইনজুরি থেকে সেরে না ওঠায় ছিটকে গেলেন এবাদত হোসেন। ১৭ সদস্যের দলে থাকলেও এই পেসারের এবারের এশিয়া কাপে দলের সঙ্গে যাওয়া হচ্ছে না।

আফগানিস্তানের বিপক্ষে গত সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন এবাদত। খেলা হয়নি শেষ ওয়ানডে। এমআরই রিপোর্টে গুরুতর কিছু না আসায় তাকে দলের সঙ্গেই রাখা হয়। পরে জানা যায়, টি-টোয়েন্টি সিরিজও মিস করবেন। কিন্তু সিরিজ শেষ হওয়ার এতদিন পরও সেরে ওঠেননি এই পেসার। এশিয়া ও বিশ্বকাপ সামনে রেখে দলের অনুশীলন শুরু হলেও যুক্ত হতে পারছিলেন না।

সম্প্রতি বোলিং শুরু করেন ইনজুরির অবস্থা পরখ করার জন্যই। সে চেষ্টার ফল ভালো না আসায় হতাশার সংবাদ হজম করতে হলো তাকে। অবশ্য বাংলাদেশ দলের চিকিৎসা বিভাগ কাল সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানায়নি। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিশ্বকাপ সামনে রেখে এবাদতকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাননি। তাই এ পেসারকে ছাড়াই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল।

এবাদতকে না পাওয়ায় বাড়তি একজনকে ১৭ সদস্যের দলে নিতে হবে। তার পেসারই হওয়ার সম্ভাবনা বেশি। আপাতত এশিয়া কাপের স্ট্যান্ডবাই হিসেবে আছেন তাইজুল ইসলাম, সাইফ হাসান ও তানজিম হাসান সাকিব। দলের বাইরে থেকে এবাদতের বদলী হিসেবে পেসার খালেদ আহমেদকে না নিলে সাকিবের দলে ঢোকার সম্ভাবনা বেশি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট