,

মাথা ন্যাড়া করে রেস্তোরাঁয় সালমান!

news-image

বিনোদন ডেস্ক : মাসখানের আগে ‘জাওয়ান’ সিনেমার প্রিভিউয়ে ন্যাড়া মাথায় ধরা দেন শাহরুখ খান। এমন লুক প্রকাশ্যে আসতেই চমকে যান ভক্তরা। মুহূর্তেই তার সেই লুক ভাইরাল। অনেকটা সেই রূপেই ধরা দিলেন সালমান খান।

রবিবার (২০ আগস্ট) রাতে একটি রেস্তোরাঁয় যান সালমান। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে ভাইজানের নতুন রূপ। চুল ছেঁটে একেবারে ছোট করে ফেলেছেন। যেটাকে প্রায় ‘ন্যাড়া’ বলা চলে।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে, নতুন একটি সিনেমার জন্যই সালমানের চুল বিসর্জন। করন জোহরের প্রযোজনা ও বিষ্ণু বর্ধনের পরিচালনায় একটি সিনেমায় কাজ করবেন সালমান। যেখানে তাকে আর্মি চরিত্রে দেখা যাবে। আর সেজন্যই চুলের এমন ছাঁট দিয়েছেন অভিনেতা।

সূত্র অনুসারে, আগামী নভেম্বরে ছবিটির শুটিং শুরু হবে। ছবির নাম অবশ্য এখনও ঠিক করা হয়নি। তব আগামী বছরের বড়দিন উপলক্ষে এটি মুক্তি পেতে পারে।

এদিকে সালমান খান বর্তমানে ব্যস্ত আছেন ‘টাইগার থ্রি’ সিনেমার কাজে। মনীশ শর্মার নির্মাণে এতে তার সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। ছবিটির শুটিং অবশ্য শেষ, চলছে পোস্ট প্রডাকশনের কাজ। আগামী ১০ নভেম্বর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট