,

মাথায় কীভাবে আঘাত পেয়েছিলেন রাজ, জানালেন নিজেই

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক শরীফুল রাজের দুটি ছবি নিয়ে কয়েক দিন ধরে বেশ আলোচনা চলছে। সেখানে আহত অবস্থায় দেখা যায় তাকে। একটিতে তার রক্তাক্ত মাথা।

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে রাজের দাম্পত্য কলহ থেকে এটি ঘটেছে কি না, তা নিয়ে সামজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন। তবে এর উত্তর মিলছিল না। কেননা পরীমনি ও রাজ বিষয়টি নিয়ে চুপ ছিলেন।

এবার কথা বললেন রাজ। জানালেন, তিনি ভালো আছেন। ১৭ আগস্ট তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তার ভাষ্য, ‘তেজগাঁও এলাকা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। তখনই দুর্ঘটনাটি ঘটে। সামনে দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে লেগে যায়।’

মাথায় জখম নিয়ে রাজ বলেন, ‌‘গাড়িতে ধাক্কা লাগাতে আমার গাড়ির গ্লাস এসে মাথায় লাগে। এতে এই জখম হয়েছে। এখন ভালো আছি। প্রথম দিকে ভেবেছিলাম, ইন্টারনাল ব্লিডিং হয়তো হয়েছে। তবে তা হয়নি। টিস্যুগুলো ড্যামেজ হয়েছে। আরেকটু বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে।’

শুধু নিজেরই নয়, খোঁজ নিয়েছেন স্ত্রী পরীমণিরও। কারণ এ নায়িকা জ্বর নিয়ে এভারকেয়ারে ভর্তি ছিলেন। ‘পরাণ’ খ্যাত এ তারকা বলেন, ‘পরী ভালো আছে। তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে।’

স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ থেকে আঘাত পেয়েছেন—কয়েক দিন ধরে চলা এই খবরকে উড়িয়ে দিয়ে রাজ জানালেন, অতিউৎসাহী মানুষেরা এটা ছড়াচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী