,

‘দুঃসময়েও নিজেকে অশালীনভাবে উপস্থাপন করিনি’

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। কাজ করেছেন ছোট পর্দাতেও। এই অভিনেত্রীকে দেখা গেছে অনলাইন প্লাটফর্মেও। কাজ করেছেন ‘মুন্সিয়ানা’ ও ‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজে। তবে এই মাধ্যমটি ‘হৃদয়ের কথা’খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে যায় না বলে জানিয়ে দিলেন পূর্ণিমা।

এই অভিনেত্রীর কথায়, ‘ওটিটি প্লাটফর্মটি আমার সঙ্গে যায় না। এখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। সিনেমার দুঃসময়েও নিজেকে অশালীনভাবে উপস্থাপন করিনি, এখন ওটিটি; প্রশ্নই আসে না। আমি ওটিটিতে যে ক’টা কাজ করেছি বলা যায়, সবগুলো চরিত্র ছিল অতিথি। এই মাধ্যমে এখন নতুন কোনো কাজ করছি না। তবে প্রস্তাব পাচ্ছি নিয়মিতই।’

কী নিয়ে ব্যস্ত আছেন জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘আপাতত কিছুই করছি না। পরিবার আর মেয়েকে সময় দিচ্ছি। মেয়ের পড়াশোনা দেখছি।’

তিনি আরও বলেন, ‘যেদিন পছন্দমতো চরিত্র পাব, সেদিন ফিরব। এখনো পছন্দ মতো কিছু পাইনি। তবে উপস্থাপনার ডাক নিয়মিতই পাচ্ছি। দেখা যাক কী হয়।’

নিজ সিনেমাগুলোর প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘আমার তরফ থেকে কাজ শেষ। “গাঙচিল”, “আহারে জীবন” ছবির ডাবিং শেষ করেছি। আর ডাবিং শেষ মানে আমার কাজ শেষ। এখন দেখা যাক, কবে মুক্তি পায়। আর “জ্যাম” ছবির কথা কী বলব। ওটা ঢাকার মতো জ্যামেই আটকে আছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট