,

সাঈদীর ছেলের অভিযোগের জবাব দিল হাসপাতাল কর্তৃপক্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর বিষয়ে প্রশ্ন তোলেন তার ছেলে মাসুদ সাঈদী। তার অভিযোগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ সাঈদীর ব্যাপারে তাদের ঠিকমতো তথ্য ও যোগাযোগ করতে দেয়নি। আজ বুধবার এ অভিযোগের জবাব দিল বিএসএমএমইউ।

আজ বিএসএমএমইউ রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসুদ সাঈদীর অভিযোগের জবাব দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার রাতে কাশিমপুর কারাগার থেকে বিএসএমএমইউতে আনা রোগী দেলাওয়ার হোসাইন সাঈদীর (৮৪) ভর্তি থেকে শুরু করে পরবর্তী সব চিকিৎসা বিধিসম্মতভাবে আন্তর্জাতিক প্রাকটিস অনুসরণ করে সম্পন্ন করা হয়। তার চিকিৎসায় অত্র হাসপাতালের সংশ্লিষ্ট সব চিকিৎসা দানকারী বিশেষজ্ঞ অধ্যাপকরা সঠিকভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন।

এতে বলা হয়, পরদিন সোমবার বিকেল ৬টা ৪৫ মিনিটে তার ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়। তার ‘অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট’ প্রটোকল অনুযায়ী চিকিৎসা চলতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত রাত ৮টা ৪৫ মিনিটে তিনি মারা যান। এই রোগের গতি-প্রকৃতি, চিকিৎসা ও সম্ভাব্য পরবর্তী পরিণতি সম্পর্কে তার সন্তান মাসুদ সাঈদী সম্যকভাবে জ্ঞাত আছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট