সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাঈদীর মৃত্যু, আন্তর্জাতিক গণমাধ্যম যা বলছে

news-image

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। সংবাদ প্রকাশ করা হয়েছে চীন, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে।

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে প্রতিবেদন প্রকাশ করেছে হংকংভিত্তিক ইংরেজি ভাষার চাইনিজ গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদ শিরোনাম করেছে- ‘কারাবন্দি ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বাংলাদেশে হাজারো মানুষের বিক্ষোভ’।

হংকং ভিত্তিক চাইনিজ গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে সাঈদীর মৃত্যু সংবাদ

হংকং ভিত্তিক চাইনিজ গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে সাঈদীর মৃত্যু সংবাদ

প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের ইংরেজি ভাষার গণমাধ্যম ‘ডন’। ডনের সংবাদ শিরোনামে বলা হয়েছে, ‘জামায়াত নেতার মৃত্যুতে বাংলাদেশে প্রতিবাদের ঝড়’।

পাকিস্তানের ইংরেজি ভাষার গণমাধ্যম “ডন”-এ সাঈদীর মৃত্যু সংবাদ। ছবি - কালবেলা

পাকিস্তানের ইংরেজি ভাষার গণমাধ্যম “ডন”-এ সাঈদীর মৃত্যু সংবাদ। ছবি – কালবেলা

পাকিস্তানের উর্দু ভাষার গণমাধ্যম ‘এক্সপ্রেস নিউজ’ দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে প্রতিবেদন প্রকাশ করেছে। ‘এক্সপ্রেস নিউজ’-র সংবাদ শিরোনাম- ‘জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির কারাগারে ইন্তেকাল করেছেন’।

পাকিস্তানের উর্দু ভাষার গণমাধ্যম “এক্সপ্রেস নিউজ”-এ সাঈদীর মৃত্যু সংবাদ। ছবি - কালবেলা

পাকিস্তানের উর্দু ভাষার গণমাধ্যম “এক্সপ্রেস নিউজ”-এ সাঈদীর মৃত্যু সংবাদ। ছবি – কালবেলা

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’। ভয়েস অব আমেরিকা প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে- ‘কারাগারে আটক বাংলাদেশি ইসলামপন্থি নেতার মৃত্যুতে বিক্ষোভ’ ।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম “ভয়েস অব আমেরিকা” তে সাঈদীর মৃত্যু সংবাদ। ছবি : কালবেলা

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম “ভয়েস অব আমেরিকা” তে সাঈদীর মৃত্যু সংবাদ। ছবি : কালবেলা

ইউরোপ-আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় নিবন্ধিত ইসলামিক সংবাদ মাধ্যম ‘ফাইভ পিলারস’এর প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে – ‘কারাবন্দি বাংলাদেশের ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন’।

১৫ আগস্ট বিকেল ৫টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই ছিল আন্তর্জাতিক গণমাধ্যমে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে প্রকাশিত সংবাদ। দেলাওয়ার হোসাইন সাঈদী বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন।

তার বিরুদ্ধে-২০১৩ এবং ২০১৪ সালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলাকালে তিনি অনেকবার আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ শিরোনাম হয়েছিলেন। সে সময় আলজাজিরা, বিবিসিসহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী