,

আটক জঙ্গিদের নিয়ে পাহাড়ে সিটিটিসির অভিযান

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায় আরও জ‌ঙ্গি আস্তানা থাকার সন্দেহে অভিযানে নেমেছে টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াত দল।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে আটককৃত জঙ্গিদের নিয়ে অভিযানে যায় সিটিটিসি দল। সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৪ আগস্ট) সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকদের সহযোগিতায় ১৭ জন জঙ্গিকে আটক করে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে সন্ধ্যায় সিটিটিসি দল ঘটনাস্থল আসে।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান সোমবার প্রেস ব্রিফিংয়ে বলেন, কুলাউড়ার কর্মধা থেকে আটক ১৭ জঙ্গি সদস্যদের সঙ্গে নিয়ে পাহাড়ের নির্জন স্থানে জঙ্গিদের নতুন আস্তানায় অভিযান পরিচালনা করবে সিটিটিসি।

তিনি আরও বলেন, আটক জঙ্গি সদস্যদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক ও চীনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুইজন ইঞ্জিনিয়ার রয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট