বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনএম’র প্রতীক পরিবর্তনের জন্য ইসিকে জাপার চিঠি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন।

নির্বাচন কমিশন থেকে সদ্য নিবন্ধন পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) ‘নোঙর’ প্রতীক বরাদ্দ দিয়েছে কমিশন। কিন্তু দলটির এই নোঙর প্রতীক নিজেদের কাছাকাছি হওয়ার দাবি করে আপত্তি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। বেলা সাড়ে ১১টায় জাপার নেতারা সিইসি’র দপ্তরে গিয়ে চিঠি হস্তান্তর করেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বিএনএম’র দলীয় প্রতীক পরিবর্তন করার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দেওয়া হয়েছে।

জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘আমরা পত্রিকা মারফত জানতে পারলাম যে, নির্বাচন কমিশন থেকে কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। যেসব দল নিবন্ধন লাভ করেছে ওই দলসমূহকে আমরা স্বাগত জানাই। কিন্তু নিবন্ধন লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) কে যে ‘নোঙ্গর’ প্রতীক দেওয়া হয়েছে তাতে আমাদের আপত্তি আছে। কারণ, এক. ‘নোঙ্গর’ ও ‘লাঙ্গল’ উচ্চারণের মধ্যে কিছুটা আন্তমিল রয়েছে।

দুই. এই দুটি প্রতীকের ছবিতে কিছুটা সাদৃশ্যও আছে। নির্বাচনী ব্যালটে এই দুটি প্রতীকের ছবি থাকলে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন। কারণ, সকলের দৃষ্টি শক্তি সমান থাকে না।’

চিঠিতে আরও বলা হয়, ‘উদাহরণ হিসেবে জানাতে চাই যে, এক সময়ে একটি রাজনৈতিক দলকে ‘জাহাজ’ প্রতীক বরাদ্দ করা হয়েছিল। ব্যালটে নৌকার ছবির সঙ্গে ‘জাহাজের’ ছবির কিছুটা সাদৃশ্য দেখায় আপত্তি উত্থাপিত হলে ওই প্রতীকটি বাদ দেওয়া হয়েছে। তাই নতুন নিবন্ধিত বিএনএম-কে বরাদ্দকৃত ‘নোঙ্গর’ প্রতীক পরিবর্তন করে অন্যকোনো পরিচিত প্রতীক বরাদ্দ করা এবং নির্বাচনী প্রতীকের গেজেট সংশোধন করে প্রতীকের তালিকা থেকে ‘নোঙ্গর’ প্রতীক বাদ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, মোস্তফা আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ এবং জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের নির্দেশনা

বাসভাড়া না বাড়ানোর নির্দেশ মালিক সমিতির

তথ্যের স্বচ্ছতা নিশ্চিতে ইউনেস্কোর অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান

বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

কিশোরগঞ্জ ও রংপুরের পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তাকে বদলি

বিএনপিকে ন্যানসির ‘লাল সালাম’

বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

পরিবহন ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল ইইউ

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জুলাই থেকে শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ইউনিফর্ম দেবে সরকার

চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক