,

ইমরান ভালো আছেন, কারাগারে দেখা করার পর জানালেন স্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : কারাবন্দি ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী বুশরা বিবি। সাক্ষাৎ শেষে তিনি জানান, ইমরান খান জেলে ভালো আছেন। এ সময় তার আইনজীবীও সঙ্গে ছিলেন।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী জেলে যাওয়ার পর এই প্রথম তার স্ত্রী তার সঙ্গে দেখা করেছেন।

ইমরান খানের আইনজীবী নাঈম পাঞ্জুথা ও অন্যান্য সদস্যরা বলেন, আদালতের আদেশ সত্ত্বেও তারা ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য জেল খানায় প্রবেশ করতে পারেনি। পুলিশ শুধু ইমরান খানের স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করার অনুমতি দেয়।

নাঈম পাঞ্জুথা বলেন, বুশরা বিবি জেল খানায় ইমরান খানের সঙ্গে ৩০ মিনিট কথা বলেন। এরপর তিনি বেরিয়ে এসে জানান, জেলে ইমরান খান ভালো আছেন।

ইমরান খানের স্ত্রীর বরাত দিয়ে আইনজীবী আরও জানান, তাকে একটি সি-ক্যাটাগরির সেলে রাখা হয়েছে। রুমটি খুবই ছোট।

এদিকে ইমরান খানের আইনজীবী তাকে কারাগারে ভিআইপি সুবিধা দেওয়া হচ্ছে না অভিযোগ করলেও, কারা কর্তৃপক্ষ বলছে, ইমরান খানকে কারাগারে প্রয়োজনীয় সুবিধা দেওয়া হচ্ছে। তাকে টেলিভিশন দেখা, বই ও পত্রিকা পড়ার সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া তার ব্যবহৃত ওয়াশরুমও পরিস্কার-পরিচ্ছন্ন।

৭০ বছর বয়সী ইমরান খান গত বছর নাটকীয়ভাবে তার প্রধানমন্ত্রীত্ব হারান। পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

তোশাখান দুর্নীতি মামলায় জামিন না দিয়ে তাকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের আদালত। এরপরই জামান পার্ক থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত