,

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছি: অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর পর আজ রবিবার দুপুরে তাকে দেখা যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে।

এদিন দুপুরে ডিবি অফিসে সাইবার বুলিং ও পাইরেসি সংক্রান্ত বিষয়ে অভিযোগ করতে এলে সংস্থাটির প্রধান হারুন অর রশীদ নায়িকা অপু বিশ্বাসকে আপ্যায়ন করেন। তারা একসঙ্গে দুপুরে মধ্যাহ্নভোজ সারেন। এসময় খাবার টেবিলে তাদের সঙ্গে আরও কয়েকজনকে দেখা গেছে।

ডিবি সূত্রে জানা গেছে, ডিবি প্রধান হারুনের বাসা থেকে আনা খাবারেই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে আপ্যায়ন করা হয়েছে।

পরে হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন অপু বিশ্বাস।

এসময় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে অপু বিশ্বাস বলেন, আপনারা জানেন, আমি একটি সিনেমা করেছি– লাল শাড়ি। লাল শাড়ির পাইরেসিরোধে ও ফেসবুকে আপত্তিকর কনটেন্ট তৈরির বিষয়ে অভিযোগ করেছি ডিবি কার্যালয়ে।

তিনি বলেন, সাইবার বুলিংয়ের কথা অবগত করতে এখানে এসেছি। এসবের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। তবে কার বা কোনো পেজের বিরুদ্ধে অভিযোগ তা এখনই বলতে চাইছি না। আমি তো অভিযোগ দিয়েছি। ডিবির সাইবার ক্রাইমে যারা আছেন, তারা আমাকে আশ্বস্ত করেছেন।

এর আগে গত ২৯ জুলাই ডিবি অফিসে হারুন অর রশীদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের খাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী