,

ওয়ানডে অধিনায়কত্ব করবেন না তামিম ইকবাল

news-image

ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে অধিনায়কত্ব করবেন না তামিম ইকবাল। খেলছেন না এশিয়া কাপে। বৃহস্পতিবার নাজমুল হাসান পাপন ও বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন টাইগার ওপেনার তামিম।

অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, ‘দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।’

ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি বৈঠক শেষে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এশিয়া কাপে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসরে খেলতে পারবেন না তামিম। এ তথ্য জানিয়েছেন জালাল ইউনুস চৌধুরী।

এশিয়া কাপে না খেললেও ওয়ানডে বিশ্বকাপে ঠিকই দেখা যাবে তামিমকে। সাম্প্রতিক সময়ে চোটে ভুগলেও টিম ম্যানেজমেন্ট আশা করছে, তামিম বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট