,

কূটনীতিকদের সঙ্গে বৈঠক, নেতাকর্মীদের ওপর হামলার চিত্র দেখাল বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে সম্প্রতি দেশের বিদ্যমান রাজনীতি, সরকারের নির্যাতন, মামলা-হামলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে দলটি। বিশেষ করে গত শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার ভিডিও স্থিরচিত্র দেখানো হয়। একইসঙ্গে তার আগেরদিন শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে জনসমাগমের ভিডিও চিত্রও কূটনীতিকদের সামনে প্রদর্শন করে বিএনপি।

বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে দেড় ঘণ্টাব্যাপী গুলশানের লেকশোর হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদেশি কূটনৈতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, জাপান, চীন, রাশিয়াসহ ২৫টি দেশের কূটনীতিকরা অংশ নেন। অবশ্য বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কোন কথা বলেননি কূটনীতিকরা।

বৈঠক শেষে দলের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘২৯ জুলাই তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার ও আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের যৌথ কর্মকাণ্ড, মিথ্যা মামলা, গ্রেপ্তার ইত্যাদি বিষয়গুলো বলেছেন। বাংলাদেশে যারা গণতন্ত্র বিশ্বাস করে, গণতন্ত্র দেখতে চায়, মানবাধিকার দেখতে চায়– তাঁদের এগুলো জানা দরকার। কারণ ওরা জানতে চায় কী হচ্ছে বাংলাদেশে? নির্বাচনকে সামনে রেখে ২০১৪ ও ২০১৮ সালের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিচার বিভাগ, আইন-শৃঙ্খলা বাহিনীকে ও সরকারি কর্মকর্তাদের প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে।’

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির হামলায় কর্মসূচিতে যাঁরা আহত হয়েছেন তাঁদের বিরুদ্ধেই মামলা হয়েছে। শুধু তাই নয়– অনেকে বিদেশে আছেন, অনেকে হজ পালনে ছিলেন, অনেকে মারা গেছেন– তাঁদের বিরুদ্ধেও মামলা দেওয়ার উদ্দেশ্যটা তো বোঝাই যাচ্ছে। তাঁদের টার্গেট হচ্ছে আবার ভয়-ভীতি দেখিয়ে একটা নির্বাচনী কৌশলে ভোট চুরি করে আবার ক্ষমতা দখল করা।’

বৈঠকে আমীর খসরু ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসুসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, দলের নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল, তাবিথ আওয়াল, ঢাকা মহানগর বিএনপির সদস্য ইশরাক হোসেন, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার অংশ নেন।

সূত্র জানায়, বিএনপি নেতাদের বক্তব্যের পর ৫/৬ জন কূটনীতিক বিভিন্ন প্রশ্ন করেন। এতে আগামী নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা, আন্দোলনের পর্যায়ক্রমিক বিষয়গুলো জানতে চেয়েছেন। জবাবে বিএনপি নেতারা সাম্প্রতিককালে কয়েকটি নির্বাচনের চিত্র তুলে ধরে বলেন- এই সরকারের অধীনে শুধু রাজনৈতিক দল নয়, কোন স্বতন্ত্র প্রার্থীও নিরাপদ নয়। এখানে কোন সুষ্ঠু নির্বাচন হয় না। তাই এই সরকারের অধীনে কোন নির্বাচনে তারা যাবেন না। জনগণকে সঙ্গে নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেন বিএনপি নেতারা।

বৈঠকে বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ের প্রসঙ্গটিও সামনে আনেন বিএনপি নেতারা।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী