,

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম

news-image

ক্রীড়া প্রতিবেদক : লন্ডন থেকে দিন কয়েক আগেই স্বস্তির খবর এসেছিল। কোমরের ব্যথার স্থায়ী সমাধান পেতে অস্ত্রোপচারের কথা থাকলেও, আপাতত সেই পথে হাঁটছেন না তামিম ইকবাল। তবে কোমরের ডিস্কে সবমিলিয়ে ৫টি ইনজেকশন নিতে হয়েছে বাঁহাতি এই ওপেনারকে। সেখানে পর্যবেক্ষণ শেষে আজ সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশে এসে পৌঁছেছেন তামিম।

যদিও দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হননি তামিম। বিমানবন্দর থেকে বের হয়ে সোজা গিয়েছেন নিজ বাসায়।

জানা গেছে, দেশে ফিরে আপাতত ১৪ দিনের বিশ্রামে থাকতে হচ্ছে তামিমকে। এরপর ধীরে ধীরে অনুশীলনে ফিরবেন টাইগার এই ওয়ানডে অধিনায়ক।

এদিকে আজ থেকে মিরপুরে শুরু হয়েছে এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। এরপর ৫-৬ আগস্টের মধ্যে ২১-২২ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার কথা নির্বাচকদের।

আগামী দুই-এক দিনের মধ্যে ক্রিকেট বোর্ডের সঙ্গে জরুরি আলোচনার কথা রয়েছে তামিমের। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে আলাপ করবেন তিনি। মাঠে ফিরলেও অধিনায়ক হিসেবে থাকবেন কি না এমন সব প্রশ্নের উত্তর মিলবে দুই পক্ষের সেই আলোচনা শেষে।

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট