,

প্রধান বিচারপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সিইসির

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টে রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টে আসেন সিইসি। পরে দুইটার দিকে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যান তিনি। এসময় প্রায় আধা ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।

সিইসির প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম। তাদের অভ্যার্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতেই সুপ্রিম কোর্টে এসেছেন বলে দাবি করেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সাংবাদিকদের তিনি বলেন, প্রধান বিচারপতি শপথ পড়িয়েছেন। আমি বিচার বিভাগে ছিলাম। তিনি কিছুদিনের মধ্যেই অবসরে যাবেন। সেজন্য সৌজন্য সাক্ষাত করতে এসেছি। এটা আমাদের সৌজন্য সাক্ষাত।

অন্য কোন বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি কথা বলবো না। আমার অফিস বিস্তারিত জানাবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট