,

১৫তম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনি

news-image

স্পোর্টস ডেস্ক : ২০টি দল নিয়ে যুক্তরাষ্ট ও ওয়েস্ট ইন্ডিজে আগামী বছরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাছাইপর্ব খেলে ১৫তম দল হিসেবে টুর্নামেন্টটিতে খেলার সুযোগ পেল পাপুয়া নিউগিনি। পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে জায়গা নিশ্চিত করল তারা।

এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে বাছাইপর্ব খেলেছে ৪টি দল- পাপুয়া নিউগিনি, জাপান, ফিলিপাইন এবং ভানুয়াতু। প্রত্যেকটি দল প্রত্যেকের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হচ্ছে। ৬টি ম্যাচের মধ্যে ৫টি খেলেই শীর্ষস্থান নিশ্চিত করল পাপুয়া নিউগিনি। এদিন তারা হারায় ফিলিপাইনকে। ৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১০, আর দুইয়ে থাকা জাপানের পয়েন্ট ৬। তাই শেষ ম্যাচটি খুব একটা গুরুত্ব বহন করছে না।

আগামী বছরে যুক্তরাষ্ট ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দল। এর মধ্যে ১২টি দল ঠিক হয়েছে আগেই। স্বাগতিক দুই দল ছাড়া ২০২২ বিশ্বকাপের শীর্ষ ৮টি দল খেলবে সরাসরি। এছাড়া র‌্যাংকিংয়ের কারণে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও আফাগানিস্তান।

আর বাছাইপর্ব পার করে বিশ্বের পাঁচটি অঞ্চল থেকে খেলবে আট দল। এর মধ্যে ইউরোপ অঞ্চল থেকে দুটি, এশিয়া অঞ্চল থেকে দুটি, আফ্রিকা অঞ্চল থেকে দুটি, এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ও আমেরকিা অঞ্চল থেকে ১টি করে দল খেলবে। ইউরোপ অঞ্চলে বাছাইপর্ব খেলে ১৩তম ও ১৪তম দল হিসেবে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট