,

নগ্ন হয়ে প্রতিবাদ সরকারি চাকরিপ্রার্থীদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে নগ্ন হয়ে মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানালেন সরকারি চাকরিপ্রার্থী কয়েক জন যুবক। তাদের অভিযোগ, জাল সার্টিফিকেট নিয়ে চাকরিতে ঢুকছেন অযোগ্যরা। আর এ জন্য ভুক্তভোগী হচ্ছেন তারা। আজ মঙ্গলবার ছত্তিশগড় বিধানসভা সংলগ্ন সড়কে এমন প্রতিবাদ করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যটিতে সরকারি চাকরির আবেদনের সময় বহু ক্ষেত্রে জাল সার্টিফিকেট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। আর এরই প্রতিবাদ জানিয়ে নগ্ন হয়ে মিছিল করেন ওই যুবকরা।

মিছিলকারীদের লক্ষ্য ছিল রাজ্যের ভিভিআইপিদের দৃষ্টি আকর্ষণ। তাই তারা সিদ্ধান্ত নেন, বিধানসভা সংলগ্ন সড়কে তারা এ প্রতিবাদ করবেন। বিধানসভার অধিবেশন চলায় বিধায়কদের দৃষ্টিতে পড়বে তাদের প্রতিবাদ মিছিল। তাদের সে মিছিল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে করছেন আন্দোলনকারীরা। কিন্তু তাদের পরনে নেই কিছুই। প্ল্যাকার্ডে লেখা রয়েছে তাদের দাবি দাওয়া। ভুয়া সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পেয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া দাবি জানানো হয়েছে মিছিলে।

ছত্তিশগড়ে ভুয়া সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ নতুন নয়। তবে তার প্রতিবাদে নগ্ন হয়ে মিছিল এবারই প্রথম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট