,

শাহরুখের সিনেমার প্রশংসায় সালমান

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রকাশ্যে এসেছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমার প্রথম ঝলক। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে সেটি। সেই ঝলক নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউড স্টার সালমান খান। ক্যাপশনে লিখেছেন, ‘পাঠান’ ‘জওয়ান’ হয়ে গেছে। অসাধারণ ট্রেলার, ভালোবেসে ফেললাম। এটি এমন সিনেমা যা আমাদের থিয়েটারে গিয়ে দেখতে হবে। আমি এই সিনেমা মুক্তির প্রথম দিনই দেখব।’

চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। তাতে শাহরুখের সঙ্গে অ্যাকশন দৃশ্যে দেখা গেছে সালমানকে। এ ছাড়া সালমানের ‘টাইগার থ্রি’-তে দেখা যাবে বলিউড বাদশাকে। ধারণা করা হচ্ছে, এ কারণেই পরস্পরের পাশে দাঁড়াচ্ছেন তারা। ‘পাঠান’ ও ‘টাইগার’-এ তাদের কেমিস্ট্রি খুবই পছন্দ করেছেন দর্শকরা।

‘জওয়ান’-এ শাহরুখের বিপরীতে থাকছেন দক্ষিণী চলচ্চিত্রের নয়নতারা। আরও আছেন অভিনেতা বিজয় সেতুপতি। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। হিন্দি, তামিল ও তেলুগুতে ‘জওয়ান’ ছবিটি মুক্তি পাবে এ বছরের ৭ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট