,

বঙ্গবন্ধু টানেল ব্যবহারের জন্য টোল নির্ধারণ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ব্যবহারের জন্য অনুমোদিত শ্রেণির যানবাহনের জন্য টোল নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে সেতু বিভাগের উপসচিব মো. আবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই টোল নির্ধারণের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুসারে কার, জিপ এবং পিকআপের জন্য ২০০ টাকা; মাইক্রোবাসের জন্য ২৫০ টাকা; বাস (৩১ আসন বা এর কম) ৩০০ টাকা; বাস (৩২ আসন বা বেশি) ৪০০ টাকা; বাস (৩ এক্সেল) ৫০০ টাকা; ট্রাক (৫ টন পর্যন্ত) ৪০০ টাকা; ট্রাক (৫.০১

টন থেকে ৮ টন পর্যন্ত) ৫০০ টাকা; ট্রাক (৮.০১ থেকে ১১ টন) পর্যন্ত ৬০০ টাকা; ট্রাক/ট্রেইলার (৩ এক্সেল) ৮০০ টাকা; ট্রাক/ট্রেইলার (৪ এক্সেল) এক হাজার টাকা এবং ট্রাক/ট্রেইলার (৪ এক্সেলের বেশি) এক হাজার টাকার সঙ্গে প্রতি এক্সেলের জন্য ২০০ টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণের তারিখ থেকে এই প্রজ্ঞাপন কার্যকর হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট