,

সাকিবের এই রেকর্ড নেই আর কোনো ক্রিকেটারের

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি— তিন সংস্করণে মোট ১৩ হাজার ৯৭১ রান নিয়ে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নেমেছিলেন সাকিব আল হাসান। এদিন ৩৯ বলে ৩৯ রানের ইনিংস খেলেন সাকিব। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পার করলেন তিনি।

ব্যাট হাতে ১৪ হাজার রান ছাড়াও বল হাতে তিন সংস্করণ মিলিয়ে ৬৭৪ উইকেট আছে সাকিবের। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেটে এখন ১৪ হাজার রানের পাশাপাশি ৬০০ উইকেটের মালিকও সাকিব। ক্রিকেট ইতিহাসে এই কীর্তি নেই আর কোনো খেলোয়াড়ের।

অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ১২ ও ১৩ হাজার রানের সাথে ৬০০ উইকেট অর্জনের কৃতিত্বও একা সাকিবের। যদিও উইকেটের সংখ্যা ৫ শ’র ঘরে নিয়ে আসলে যোগ হবেন জ্যাক ক্যালিস। তার সঙ্গে রান সংখ্যা ১১ হাজারে নিয়ে আসলে যোগ হবেন শহীদ আফ্রিদিও।

আরও পড়ুন: ১৫৯ বল হাতে রেখে জয় নিয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

যদিও রান সংখ্যায় এই তিনজনের মধ্যে ক্যালিস ধরাছোঁয়ার বাইরে থেকে এগিয়ে আছেন। তিন সংস্করণ মিলিয়ে ক্যালিসের রান ২৫ হাজার ৫৩৪। তিনি মোট ৫৭৭ উইকেট নিয়েছেন। আর ৫৪১ উইকেটের সঙ্গে ১১ হাজার ১৯৬ রান আছে আফ্রিদির।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট