,

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার দুপুরে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে এ সতর্কতা জারি করা হয়। সতর্কতাটি ঢাকাসহ বাংলাদেশের বড় শহরগুলোতে চলাচলকারী মার্কিন নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।

সতর্কবার্তায় বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি কিংবা তার আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক দলগুলো দেশজুড়ে সমাবেশ এবং অন্যান্য নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে। নির্বাচনের তারিখ যত কাছে আসবে, রাজনৈতিক এসব কর্মকাণ্ড আরও বাড়তে পারে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করে চলাফেরা করা উচিত। মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিগুলো যেকোনো সময় সংঘর্ষ কিংবা সহিংসতায় রূপ নিতে পারে।

নাগরিকদের উদ্দেশে মার্কিন দূতাবাস বলে, আপনকে বিক্ষোভ এড়াতে হবে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্ক অবস্থানে থাকতে হবে। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা ছাড়াও স্থানীয় ঘটনাসহ আশপাশের পারিপার্শ্বিক বিষয়ে সচেতন থাকতে স্থানীয় ঘটনা ও সংবাদমাধ্যম পর্যবেক্ষণে রাখতে হবে।

বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের যেসব বিষয় মেনে চলার জন্য বিশেষভাবে বলা হয়েছে- সেগুলো হলো জনসমাগম ও আন্দোলন এড়িয়ে চলতে হবে, পারিপার্শ্বিক বিষয়ে সব সময় সচেতন থাকতে হবে, স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করতে হবে, সতর্ক থাকতে হবে, জরুরি যোগাযোগের জন্য সব সময় আপনার ফোনে চার্জ রাখতে হবে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের নির্বাচন উপলক্ষে ভিসানীতি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে বলা হয়েছে, কেউ নির্বাচনে সম্পন্ন করার ব্যাপারে বাধা দিলে তাকে ভিসা দেওয়া হবে না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট