,

৩০০ গাড়ি নিয়ে আ’লীগের শান্তি সমাবেশে যাচ্ছেন জাহাঙ্গীর

news-image

গাজীপুর প্রতিনিধি : ৩০০ গাড়ি নিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠেয় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। দলীয় নির্দেশনা পেয়েই আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিতে যাচ্ছেন বলে জানান তিনি।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

জাহাঙ্গীর বলেন, দলের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশ পেয়ে শান্তি সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি। সমাবেশে যাওয়ার জন্য ইতোমধ্যে ৩০০ গাড়ি প্রস্তুত করা হয়েছে।

গাড়ির পাশাপাশি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে থাকার কথা জানিয়েছেন গাজীপুরের আলোচিত এই ব্যক্তি।

জাহাঙ্গীর জানান, ৫০০ গাড়ি নিয়ে সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে পর্যাপ্ত গাড়ি পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

প্রসঙ্গত, বুধবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

একই দিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ থেকে সরকার পতনের ‘এক দফা’র আন্দোলন কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছে দলটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট