,

এবারের ভোটে নৌকা মার্কা পেয়ে পাস করে দেখান, বললেন কাদের সিদ্দিকী

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘ভোট দেন আর না দেন, নৌকা মার্কা পেলেই পাস। তবে এবারের ভোটে যারা নৌকা মার্কা পেয়েছেন, তারা ভোটে পাস করে দেখান, কেমনে পাস হয়! যারা লাফাচ্ছেন, লাফান। কিন্তু ভোট চুরি করে জিততে পারবেন না।’

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাতিয়া ডিগ্রি কলেজ মাঠে নবগঠিত ‘হতেয়া-রাজাবাড়ী’ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, গত ৪০-৫০ বছরে এটাই প্রমাণ করেছি, নৌকা মার্কা যে যতই করুন, কাদের সিদ্দিকীর চাইতে বঙ্গবন্ধুর বড় কোনো প্রেমিক নাই। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, ছেড়ে দিয়েছি কিন্তু বঙ্গবন্ধুকে ছাড়ি নাই। বঙ্গবন্ধু আমার নেতা ও আমার দলের আদর্শ।

উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর খানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন ওরফে নয়ন হাজী, সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, আশিক জাহাঙ্গীর প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট