,

মুস্তাফিজ পেস বোলিংয়ের স্টার: শরিফুল

news-image

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে ভারত সিরিজের তিন ম্যাচে মাত্র দুই উইকেট, ইংল্যান্ডের বিপক্ষে মাত্র এক উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে দুই ওয়ানডে খেলেও সুবিধা করতে পারেননি। মধ্যে অবশ্য ইংল্যান্ডে গিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন চার উইকেট।

কিছুটা খারাপ সময় গেলেও মুস্তাফিজুর রহমান দেশের পেস বোলিংয়ের স্টার বলে মন্তব্য করেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। বিশ্বকাপে বাঁ-হাতি কাটার মাস্টার ভালো করবেন বলেও আশা শরিফুলের।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার জেতা শরিফুল বলেছেন, ‘আসলে মুস্তাফিজ ভাই আমাদের (পেস বোলিংয়ে) স্টার। দু-একটা ম্যাচ এরকম হতে পারে। আমাদের বিশ্বাস আছে বিশ্বকাপে উনি ভালো করবেন। খারাপ সময় আসতে পারে, তখন আমরা ব্যাকআপ করবো।’

শরিফুলের নিজের পারফরম্যান্সও ওঠা-নামার মধ্যে দিয়ে গেছে। মধ্যে ইনজুরিতে ছিলেন তিনি। ইংল্যান্ড সফর তেমন ভালো যায়নি তার। তবে কোচের দেওয়া কাজ করে সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন তিনি, ‘হাথুরু স্যার আমাকে বেশ কিছু কাজ দিয়েছিলেন। আমি যখন বাড়িতে ছিলাম, বোলিং গ্রিপ ও আরও কিছু বিষয় নিয়ে ভিডিও দিয়েছিলেন। আমি সেগুলো ঠিকঠাক করার চেষ্টা করেছি।’

মাঠে শরিফুল বেশ আগ্রাসী। বল করে ব্যাটারদের দিকে তেড়ে যাওয়া, বুনো উল্লাস করা তার সহজাত। এগুলো তিনি করতে চান না কিন্তু হয়ে যায় বলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দাবি করেছেন দীর্ঘদেহি এই পেসার। তিনি জানিয়েছেন, চেষ্টা করেন শান্ত থাকার। নিজেকে কন্ট্রোল করার। কিন্তু পারেন না। তিনি ওমনই।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট