বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে খাবারের ঐতিহ্য সুস্বাদু ‘সিঁদল’

news-image

রংপুর প্রতিনিধি : সিঁদল। হঠাৎ করে এই নামটি শুনলে অপরিচিত মনে হতে পারে। কিন্তু সিঁদলের সঙ্গে জড়িয়ে আছে রংপুর অঞ্চলের খাবারের ঐতিহ্য। প্রাচীনকাল থেকেই সিঁদল রংপুর অঞ্চলের সুস্বাদু খাবার। যদিও বর্তমান প্রজন্মের কাছে সেভাবে পৌঁছেনি সিঁদলের স্বাদ।

রংপুর বিভাগের কমবেশি প্রতিটি পরিবারই সিঁদলের সঙ্গে পরিচিত। বিশেষ করে সিঁদল তৈরির সঙ্গে যে উপকরণ প্রয়োজন, তা যেন কারোই অপরিচিত নয়। এটি মূলত ছোট মাছের শুকনো শুঁটকি আর কচুর ডাটা দিয়ে তৈরি হয়। সঙ্গে পর্যায়ক্রমে আদা, রসুন, হলুদ, সরিষার তেল, খাওয়ার সোডা আর এলাচও দিতে হয়।

এটি মূলত মলা, ডারকা বা পুঁটি জাতীয় বিভিন্ন ধরনের ছোট মাছ দিয়ে তৈরি হয়। প্রথমে ছোট মাছগুলো ভালো করে ধুয়ে কুটে পরিষ্কার করে সপ্তাহখানেক কড়া রোদে শুকিয়ে শুঁটকি করে নিতে হয়। পরে মাছের শুঁটকিগুলো ঢেঁকিতে নয়তো উরুনগান (বড় আকারের কাঠের হামানদিস্তা) বা শিল-পাটায় আধা ভাঙা অর্থাৎ আধা গুঁড়ো করে নিতে হয়। আবার ব্লেন্ডারেও শুঁটকি আধা ভাঙা করে নিতে পারেন।

শুঁটকি আধা ভাঙা করা শেষ হলে একই পরিমাণ সাদা মানকচু ও কালো কচুর শুধু ডাঁটা ধুয়ে নিয়ে কাঁচা অবস্থাতেই বাটতে হয়। কচু বাটার সঙ্গে মলা, ডারকা বা পুঁটি মাছের আধা ভাঙা গুঁড়া, প্রয়োজন মতো আদা, রসুন এবং কিছু পরিমাণ খাওয়ার সোডার মিশ্রণে ধীরে ধীরে সবকিছুর সঙ্গে মেশাতে হয়। সব মেশানো হয়ে গেলে হলুদ ও সরিষার তেল দিয়ে মেখে হাত দিয়ে গোল বা চ্যাপটা করে এক সপ্তাহ কড়া রোদে শুকাতে হয়। ডালা বা কুলায় জাল দিয়ে ঢেকে (যাতে কাক বা পাখি খেতে না পারে) শুকিয়ে এগুলো একটু শক্ত হয়ে গেলে তৈরি হয়ে যায় সিঁদল। অনেকে আবার মালা করে শুকিয়ে নেন। এভাবে তৈরি সিঁদল বহুদিন রেখে খাওয়া যায়।

সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য ও স্বাদের কারণে সিঁদল এ অঞ্চলের মানুষের একটি অতিপ্রিয় খাবার। এটি শীতকালে এবং বর্ষার মৌসুমে সকালের খাবারে গ্রামাঞ্চলে বেশি করে খেতে দেখা যায়।

সিঁদল তেলে ভেজে নিয়ে পরে প্রয়োজন মতো শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, লবণ দিয়ে ভর্তা করে খাওয়া হয়। কোথাও কোথাও তেলে না ভেজে কলার পাতায় মোড়ানো সিঁদল চুলোয় পোড়ানো হয়। পরে কলার পাতা কালো রং ধারণ করলে সিঁদল বের করে প্রয়োজন মতো শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, লবণ দিয়ে ভর্তা করা হয়।

এখনো গ্রামগঞ্জের হাট-বাজারে সিঁদল বিক্রি হয়। জোড়া প্রতি সিঁদল ৪০-৫০ টাকা করে বিক্রি হয়ে থাকে। কোথাও আবার দুই জোড়া ৬০ টাকা। সাইজ, শুঁটকির ধরণ ও শুকানোর ওপর সিঁদলের দাম নির্ভর করে থাকে। তবে শহুরে জনপদে সিঁদল সহসাই পাওয়া যায় না।

মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকার বিটুল মিয়া বলেন, ‘হামরা বর্ষাকালে ছোট ছোট মাছ ধরি আগোত অইরোদ (রোদে) শুকাই, তারপর ঢেকিত ভাঙি নেই। পরে ওসুন (রসুন), কচু বাটার সাথে মাছের ভাঙা গুঁড়া একসাথে করি। প্রয়োজন মতো আদা, ওসুন, সোডা একসাথে মাখিয়া হলুদ আর সরিষার তেল দিয়্যা গোল বা চ্যাপটা করি কড়া অইরোদ শুকাই। সিঁদল মেলাদিন থুয়্যা (অনেক দিন রেখে) খাওয়া যায়।’

পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল বগুড়াপাড়া গ্রামের আমজাদ হোসেন জানান, সিঁদল মূলত শীতকালে বেশি খেতে দেখা যায়। গরম ভাতের সঙ্গে সিঁদল ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। এলাকার ঐতিহ্যগত কারণে অনেক সময় খাবার আয়োজনেও মেহমানদের সিঁদল দিয়ে আপ্যায়ন করা হয়। এটা রংপুর জেলার মানুষের খাবারের ঐতিহ্য।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের ভিড়ে সফলভাবে শেষ হলো জকসুর আন্তর্জাতিক শিক্ষা মেলা

অ্যাটাকার হয়েও ভিক্টিম কার্ড প্লে করা শিবিরের চরিত্র ও দুশ্চরিত্রের অংশ : নাছির

ব্যাংকার্স ফোরাম, কসবা’র ১ম বর্ষপূর্তি উদযাপন

ইরান যুদ্ধের পর প্রথমবার জ্বালানির দাম কমাল চীন

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে জুলাইয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

ঢাকার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম

এমপিদের জন্য সরকারি গাড়ির দাবি নিয়ে ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশে ‘পঞ্চগব্য’ গ্রহণের নতুন নিয়ম নিয়ে বিতর্ক

ডেকে নিয়ে যাওয়ার ৩ দিন পর মন্দির সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে জবি ক্যাম্পাসে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল, সময়সীমা লঙ্ঘনের অভিযোগ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা