,

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট-তামাবিল রোডে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দ্রুতগামী বাস ব্যাটারিচালিত টমটমকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

সিলেট জেলা পুলিশের মুখপাত্র শ্যামল বনিক রাত সাড়ে ১১টায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেছে। তারা উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছে। তবে ঘটনাস্থলে দুই জনসহ পাঁচজন নিহতের খবর পেয়েছি। সত্যতা যাচাইয়ের পর প্রকৃত তথ্য জানা যাবে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহারও পাঁচজন নিহত হওয়ার কথা জানিয়েছেন।

তাদের দেয়া তথ্য অনুযায়ী নিহতদের নাম, মুসদ আলী (৫০) নূর উদ্দিন (৫৫) আব্দুল লতিফ (৫০), মো. কামাল (২৫) ও অজ্ঞাত আরেকজন।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে গেটলক বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী টমটমকে চাপা দিলে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট