,

বাকি দুই ম্যাচের অধিনায়ক লিটন

news-image

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটকে আকস্মিক বিদায় বলেছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার পরদিন বিদায়ের ঘোষণা দেন তিনি।

এরপর টিম হোটেলও ছেড়েছেন তামিম। তার জায়গায় সফরকারী আফগানদের বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক লিটন দাস।

বিসিবি এক মিডিয়া বার্তায় শুক্রবার লিটনকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার (৮ জুলাই) ও মঙ্গলবারের (১১ জুলাই) ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন এই ডানহাতি ওপেনার।

বিসিবি জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে ওয়ালটন ওডিআই সিরিজের বাকি ম্যাচে লিটন দাসকে অধিনায়ক ঘোষণা করছে বিসিবি। বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে।

তামিমের অবসরের পর বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানান যে, সহ-অধিনায়ক যে আছে তিনিই বাকি দুই ম্যাচের অধিনায়ক হবে।

পরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তামিমকে তারা এখনও অধিনায়ক মানেন। এখনই তারা স্থায়ী কোন অধিনায়ক দেবেন না। তামিমের ফেরার অপেক্ষা করবেন। সিরিজের বাকি দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক লিটন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট