,

দুই বাসের সংঘর্ষে হাত হারালেন গার্মেন্টসকর্মী

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় দুই বাসের সংঘর্ষে এক গার্মেন্টসকর্মীর হাত বিচ্ছিন্ন হওয়াসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গার্মেন্সকর্মী সাহিদাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মোঙ্গলবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী পদ্মা-গড়াই ও রোজিনা পরিবহনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের আনসার বিশ্বাসের মেয়ে ঢাকার সাভারের গার্মেন্টসকর্মী সাহিদা বেগম (৩০), আল্লার দরগার মাসুদ (৪৫), দৌলতপুরের চিলমারীর মোজাম্মেল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩৫), তার স্ত্রী রেশমা (৩০), একই গ্রামের ইউসুফের স্ত্রী জুলেখা (৫৫)। অন্য আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আহত ইমরান হোসেন বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পদ্মা-গড়াই বাসটি দৌলতদিয়া যাচ্ছিল। কল্যাণপুর এলাকায় রোজিনা পরিবহনকে সাইড দিতে গিয়ে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।

হাত বিচ্ছিন্ন হওয়া গার্মেন্টসকর্মী সাহিদা জানান, তিনি সাভারে একটি পোশাক কারখানায় কাজ করেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন জাহান বলেন, হাসপাতালে এ পর্যন্ত ৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে একজনের ডান হাত বিচ্ছিন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পদ্মা-গড়াই ও রোজিনা পরিবহনের সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে সবাইকে সরিয়ে দিয়ে চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাস দুটি জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত