,

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক ঃ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউরো জটিলতার জন্য তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সোমবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাই বলেছেন, ‘খন্দকার মোশাররফ হোসেনের ব্রেইনের বহির্ভাগে একটি স্ফেনয়েড উইং মেনজিওমা টিউমার রয়েছে। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তাকে প্রথমত অস্ত্রোপচার অথবা আপফ্রন্ট রেডিওথেরাপির জন্য প্রস্তাব করা হয়েছিল। তবে তার স্বাস্থ্যগত অবস্থার সঙ্গে সম্পর্কিত উচ্চতর অস্ত্রোপচার এবং জেনারেল এনেসথিসিয়ার ঝুঁকি থাকায় তাকে আপফ্রন্ট রেডিওথেরাপি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনো পদক্ষেপ নেই: রিজভী

ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় সফলতার জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে গত ২৭ জুন উন্নত চিকিৎসার জন্য বিএনপি কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন, ছেলে খন্দকার মারুফ হোসেন।

 

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা