,

মোদির নিরাপত্তায় গলদ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয়া দিল্লির বাসভবনের ওপর আজ সোমবার সকালে ড্রোন উড়তে দেখা গেছে। এ নিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। তবে এতে সন্দেহভাজন কিছু পাওয়া যায় নি। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মোদির বাসভবন নো ফ্লাইং জনের অন্তর্ভুক্ত, এতে কোনো বিমান বা ড্রোন ওড়ানোর অনুমতি নেই।

ইন্ডিয়া টুডে বলছে, আজ ভোর পাঁচটা নাগাদ ওই ড্রোন উড়তে দেখা যায়। তবে কারা এই ড্রোন ব্যবহার করেছে তা নিয়ে কিছুই জানতে পারেননি নিরাপত্তারক্ষীরা। এরপরেই শুরু হয় তল্লাশি অভিযান।

দিল্লি পুলিশ সূত্র জানিয়েছে, ড্রোন ওড়ার ব্যাপারে ভোর পাঁচটা নাগাদ তাদের খবর দেয় স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ। মোদির নিরাপত্তার দায়িত্বে থাকে এই বিশেষ বাহিনী।

আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চান মোদি, তবে…

ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। তাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর অজ্ঞাত বস্তুর উড়তে থাকা নিয়ে আমরা তথ্য পাই। এরপরেই তল্লাশি অভিযান চালানো হলেও কোনো বস্তুর সন্ধান মিলেনি। এ নিয়ে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুমেও যোগাযোগ করা হয়। তারাও উড়ন্ত কোনো বস্তু শনাক্ত করতে পারেনি।

তবে মোদির বাসভবনের ওপর ড্রোন উড়ানোর ঘটনা নিয়ে-এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট