,

রাসেল ভাইপার সাপ নিয়ে হাসপাতালে দংশনের শিকার কৃষক

news-image

অনলাইন ডেস্ক : পাটক্ষেত নিড়াচ্ছিলেন রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর চরপাড়া গ্রামের জাহিদ প্রামাণিক (৩০। তবে হঠাৎ করে তার হাতের আঙুলে কিছু একটা কামড় দেয় বলে অনুভব করেন। কামড় দেওয়া অংশে প্রচণ্ড জ্বালাপোড়া করতে থাকে। কিছুক্ষণ পরে তার কাছেই একটি ডোরাকাটা সাপ দেখতে পেয়ে সেটিকে মেরে ফেলেন তিনি। মৃত সাপটিকে নিয়ে নিয়েই চলে যান পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাপটিকে বিশ্বের অন্যতম বিষধর ‘রাসেল ভাইপার’ সাপ বলে শনাক্ত করেন। পরে জাহিদকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান তিনি।

আজ সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। জাহিদ প্রামাণিক ওই এলাকার মাদু প্রামাণিকের ছেলে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জাহিদ প্রামাণিক বলেন, ‘কাজ করার সময় সাপে কামড় দিয়েছিল। সাপটিকে মেরে ফেললাম। হাতের আঙুলের মধ্যে জ্বলে যাচ্ছিল। তারপর সাপ মেরে সঙ্গে করে নিয়ে পাংশা হাসপাতালে যাই। সেখান থেকে কুষ্টিয়া পাঠাল।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ‘সাপটি আকারে খুবই ছোট। পেট বেশ ফোলা। ধারণা করা হচ্ছে, ছোবল দেওয়ার আগে সাপটি কিছু খেয়েছিল। এ জন্য হয়তো বিষ নাও থাকতে পারে। কারণ রাসেল ভাইপার একটি বিষধর সাপ। রোগীকে ভ্যাকসিন (অ্যান্টিভেনম) দেওয়া হয়েছে। এখন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট