,

ঈদ স্পেশাল ‘মগজ ভুনা রেসিপি’

news-image

লাইফস্টাইল ডেস্ক : গরু বা খাসির মগজ ভুনা খেতে ভীষন মজা। সেই সঙ্গে রেসিপিটি তৈরি করাও অনেক সহজ। এ জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। এই ঈদে অনেকেই গরু, খাসি কোরবানি দিয়েছেন। বাসায় তাই মগজ রয়েছে। আসুন ঝটপট শিখে নি, গরু বা খাসির মগজ ভুনা রেসিপি।

এক রেসিপিতে দুইয়ের মগজ ভুনা করতে পারবেন। অর্থাৎ গরু ও খাসির মগজ ভুনা করতে একই নিয়ম মেনে চলতে হবে।

উপকরণ:
গরু/খাসির মগজ ২টা, পেঁয়াজ কুঁচি আধা কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা দেড় চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, দারুচিনি ২/৩ টুকরা, তেজপাতা ১টা, সাদা এলাচ ২টা, গোলমরিচ গুড়া সামান্য, কাঁচা মরিচ ৩-৪টা, লবন স্বাদ মত, তেল ২ টেবিল চামচ, পানি প্রয়োজন মত।

রান্না করবেন যেভাবে:
প্রথমে মগজগুলো পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। মগজ থেকে ভালো করে লাল রঙের রগগুলো যতোটা সম্ভব ফেলে দিতে হবে। এবার একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে আস্ত গরম মসলা দিয়ে তারপর পেঁয়াজ কুঁচি দিয়ে ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে কাঁচা মরিচ বাদে সব মসলা দিয়ে একটু ভেজে আধা কাপ পানি দিয়ে কষাতে হবে। এরপর ঝোল শুকিয়ে এলে আবার আধা কাপ পানি দিয়ে কষাতে হবে। এভাবে দুইবার কষানো হলে মসলাগুলোর কাঁচা ভাব চলে যাবে আর মসলাগুলো নরম হয়ে ঝোলের সাথে মিশে যাবে। ২য় বার কষানো হয়ে গেলে এবার ১ কাপ পানি দিতে হবে। এখন ঝোলের পানি ফুটে উঠলে মগজ দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে মগজ নেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এভাবে নেড়ে দিয়েই মগজ ঝুরা ঝুরা করে ফেলা যায়। তবে ঝুরা না করতে চাইলে সাবধানে নেড়ে দিলে ভেঙ্গে যাবে না। প্রয়োজনে আরও পানি দিতে পারেন। মগজ পছন্দমত সিদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে কিছু সময় ঢেকে দিন। তেল উপরে উঠে এলে নামিয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র