,

ঈদের রেসিপি: লাচ্ছা সেমাই

news-image

ঈদের সকালে সেমাই খেয়ে মিষ্টিমুখ করার রীতি বেশ পুরোনো। বিভিন্ন ধরনের সেমাইয়ের মধ্যে লাচ্ছা কমবেশি সবারই পছন্দের। তবে লাচ্ছা সেমাই রান্না করতে গেলে অনেকেই ঝামেলায় পড়েন অর্থাৎ কখনো বেশি ঘন আবার কখনো বেশি নরম হয়ে যায়।

তবে চাইলেই একটু সতর্ক থেকে ও সব উপকরণ সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে পারফেক্ট লাচ্ছা সেমাই রান্না করতে পারেন। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ঘি ২ টেবিল চামচ
২. বাদাম কুচি আধা কাপ (পেস্তা ও কাজু বাদাম)
৩. কিসমিস ২ টেবিল চামচ
৪. লাচ্ছা সেমাই ২০০ গ্রাম
৫. গুঁড়ো দুধ ১ কাপ
৬. চিনি স্বাদমতো
৭. তরল দুধ ৫ কাপ
৮. এলাচ ৩টি
৯. কেওড়া জল ১ চা চামচ ও
১০. ঘি ১ টেবিল চামচ।

পদ্ধতি

প্রথমে প্যানে ঘি গরম করে বাদাম কুচি ও কিসমিস ভেজে নিন। এরপর এর মধ্যে সেমাই, গুঁড়া দুধ ও চিনি মিশিয়ে অনবরত নাড়তে থাকুন।

ভালোভাবে না নাড়লে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হালকা বাদামি রং না আসা পর্যন্ত মাঝারি আঁচে ভাজুন। এবার যে বাটিতে সেমাই পরিবেশন করবেন, সেই বাটিতে ভাজা সেমাই ঢেলে নিন।

এবার আরেকটি পাত্রে উচ্চ তাপে দুধ জ্বাল দিন। ৫ মিনিট পর এলাচ ও চিনি দিয়ে নাড়তে থাকুন। দুধে বলক চলে আসলে জ্বাল কমিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। তবে খুব বেশি ঘন করবেন না।

এরপর কেওড়া জল ও সামান্য ঘি ছিটিয়ে নেড়ে চুলা বন্ধ করে দিন। কয়েক মিনিট পর সেমাইয়ের উপর দুধ ঢেলে দিন। সেমাই ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র