,

অসুস্থ হয়ে কানাডার হাসপাতালে কবি আসাদ চৌধুরী

news-image

প্রবাস ডেস্ক : কানাডায় অবস্থানরত কবি আসাদ চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছেন। বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তাকে টরন্টোর স্থানীয় মাইকেল গ্যারন হাসপাতালের ইমারজেন্সিতে নেওয়া হয়।

একুশে পদকপ্রাপ্ত এই কবিকে হাসপাতালে দেখতে যান স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ। তারা জানান, কবির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টসহ নানান জটিল রোগে ভুগছিলেন। এই অবস্থায় তাকে ক্যাথেড্রাল দেয়া হলেও কোনো উন্নতি না হলে দ্রুত ইমারজেন্সিতে নেওয়া হয়। পরে তাকে ইন্টেন্সিভ কেয়ার কেবিনে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কবি আসাদ চৌধুরী বেশ কয়েক বছর ধরে স্বপরিবারে টরন্টোতে বসবাস করছেন।

পরিবারের সদস্যরা কবির দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

আসাদ চৌধুরী কবিতা ছাড়াও বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন। এছাড়া কিছু অনুবাদকর্মও তিনি সম্পাদন করেছেন। ১৯৮৩ খ্রিষ্টাব্দে তার রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়।

তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন। তার কবিতা গীতিময় এবং ছন্দোদ্ভাসিত। ‘কোথায় পালালো সত্য’ তার একটি জনপ্রিয় ব্যঙ্গার্থক কবিতা।

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট