,

তিন দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশ তিনটিতে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

রোববার ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার পবিত্র জিলহজ মাসের প্রথম তারিখের ঘোষণা দেয়।

এদিন জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়া সরকার আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা ঘোষণা করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনাইতেও একইদিন ঈদুল আজহা পালিত হবে।

অপরদিকে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ইন্দোনেশিয়ার কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২৯ জুন দেশটিতে ঈদুল আজহা পালিত হবে।

হিজরি জিলহজ মাস শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে। এ মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা।

এদিকে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সোমবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট