,

বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুইজনের প্রাণ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ ২ জন নিহত ও একজন আহত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের চিতুলীয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিহাতি উপজেলার জাবরাজান গ্রামের মোটরসাইকেল চালক শিশির (২০) ও রুহুলী গ্রামের আনতাজ আলী (৬৫)।

পুলিশ জানিয়েছে, দুই যুবক মোটরসাইকে করে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়া থেকে ভূঞাপুরের দিকে যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটি চিতুলীয়া চিতুলীয়াাপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথচারী আনতাজ আলীকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শিশির নিহত হয়। অপর মোটরসাইকেল আরোহী ও পথচারীকে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথচারী আনতাজ আলীর মৃত্যু হয়। অপরজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভূঞাপুর থানার ফরিদুল ইসলাম জানান, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং মরদেহ হাসপাতালে রয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট