,

সাভারে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক : সাভারে অজ্ঞাতপরিচয় (২৫) এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, দুপুরে জয়নাবাড়ি এলাকার জাহাঙ্গীরের বহুতল ভবনের পাশে কলা গাছের সঙ্গে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে সাভারের ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি রাসেল মোল্ল্যা বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, সাভার ও আশুলিয়ায় মানুষ হত্যার মিছিল যেন কোনোভাবেই থামছে না একের পর এক হত্যাকাণ্ডসহ আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হওয়ায় স্থানীয়দের মধ্যে দিন রাত উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট