,

রোহিঙ্গাদের জন্য জরুরি অর্থায়নের আহ্বান জাতিসংঘের

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের কক্সবাজারের ক্যাম্পের রোহিঙ্গাদের মাসিক খাদ্য ভাউচার ৩ মাসের মধ্যে দ্বিতীয়বার কমানো হচ্ছে। এ নিয়ে রোহিঙ্গাদের দৈনিক রেশনের ৩৩ শতাংশ কমে আসবে।

রোহিঙ্গাদের প্রত্যেকের জন্য প্রতি মাসে ৮ মার্কিন ডলার বা ৮৪০ টাকার সমমূল্যের ফুড ভাউচার দেওয়া হবে। এ অবস্থায় বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য জরুরি অর্থায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, রেশনের কাটছাঁট প্রায় ১০ লাখ রোহিঙ্গার জীবনে প্রভাব ফেলবে, যারা খাদ্য সাহায্যের ওপর নির্ভরশীল, যাদের জীবনধারণের জন্য কর্মসংস্থানের সুযোগ-সম্ভাবনা নেই। চলতি বছরের শুরুতে রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাথাপিছু মাসিক ১২ মার্কিন ডলার মূল্যমানের রেশন দেওয়া হচ্ছিল। কিন্তু অর্থায়নের অভাবে ১ মার্চ থেকে তাদের মাথাপিছু মাসিক রেশন কমিয়ে ১০ মার্কিন ডলার করা হয়। এখন থেকে তা হবে ৮ ডলার।

এ প্রসঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে বিশ্ব খাদ্য সংস্থা বাংলাদেশে রোহিঙ্গাদের খাদ্য সাহায্য কমাতে বাধ্য হচ্ছে। এতে তাদের স্বাস্থ্য ও পুষ্টির ফলাফল হবে ভয়াবহ। নারী, শিশু ও সবচেয়ে নাজুক মানুষেরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমরা জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতার আবেদন জানাচ্ছি।’

চলতি বছর রোহিঙ্গাদের জন্য ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের আবেদন করা হয়েছিল। ১ জুন পর্যন্ত এর মাত্র ২৪ দশমিক ৬ শতাংশ অর্থায়ন হয়েছে। এ কারণে অন্যান্য জরুরি কর্মসূচি ও কর্মকাণ্ডে কাটছাঁট করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট