,

মার্কিন ভিসানীতির কারণে বিদেশে পড়তে যেতে সমস্যা হবে না: শিক্ষামন্ত্রী

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসানীতির কারণে দেশের বাইরে লেখাপড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারী বাড়িতে সিআরআই ও ইয়াং বাংলার উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মার্কিন ভিসানীতির ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘সাবধান থাকতে হবে তাদের থেকে, যারা ঘোষণা দিয়ে নির্বাচন বয়কট করে, নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে এবং নির্বাচন প্রতিহতের নামে দেশের মানুষের সাধারণ জীবনে জানমালের ক্ষতি করে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এরই ধারাবাহিকতায় গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ নির্বাচন করে আসছি। আগামীতেও স্বাধীন- নিরপেক্ষভাবে নির্বাচন হবে।’

তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) করা হয়েছে, সেটির মূল্যায়ন চলছে। এটি একনেকে আসলে তবেই চূড়ান্ত রূপ পাবে এবং সেটি খুব শিগগিরই করা হবে।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হার কমে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিষয়টি আমরা অবশ্যই খতিয়ে দেখব। এখন উচ্চশিক্ষার ক্ষেত্রে ডিগ্রি পাস করেও অন্য কোনো বিষয়ে উচ্চতর শিক্ষা নেওয়ার ব্যবস্থা হচ্ছে। এছাড়া অনেক ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা রয়েছে। শিক্ষার মানবৃদ্ধিতে আমরা কাজ করে চলেছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ আজম, সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনসহ সিআরআই ও ইয়াং বাংলার সদস্যরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট