,

আসছেন সালমান খান, যাচ্ছেন নিরব

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’র পর এবার আসতে চলেছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা। এর পরিবর্তে বাংলাদেশ থেকে ভারতে যাবে নিরব অভিনীত ‘কসাই’।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স সিনেমাটি আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছিল। আজ বুধবার সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

আমদানিকারক প্রতিষ্ঠান বিষয়টি জানিয়ে বলেছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা আমদানীর পরিবর্তে বাংলাদেশ থেকে নিরব অভিনীত ‘কসাই’ সিনেমা ভারতে যাবে। এ সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন।

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কি ভাই কিসি কা জান’ সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং।

সিনেমাটিতে আরআরআর তারকা রামচরণকে একটি বিশেষ ক্যামিও ভূমিকায় দেখা যাবে।

হল মালিকদের দাবির প্রেক্ষিতে বিশেষ কিছু শর্তে দেশের প্রেক্ষাগৃহে সার্কভূক্ত দেশগুলোর নানা ভাষার সিনেমা মুক্তির অনুমতি দিয়েছে সরকার। সে অনুমতির আওতায় শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশে মুক্তি পায় হিন্দি সিনেমা। সিনেমাটি ভালোই ব্যবসা করেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট