,

হজে যাচ্ছেন পাকিস্তানের একঝাঁক ক্রিকেটার, মাকেও নিচ্ছেন বাবর

news-image

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে ক্রিকেটের বাইরের ঘটনায় বেশি আলোচনায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। হার্ভার্ডের বিজনেস স্কুলে ভর্তির খবরে গতকাল রোববার গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন বাবর। এবার ক্রিকেট পাকিস্তানের খবর, আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে মাকে নিয়ে হজ করতে যাচ্ছেন এই রান মেশিন।

প্রতিবেদনে আরও জানানো হয়, পাকিস্তানের আরও কয়েকজন ক্রিকেটার হজের উদ্দেশে রওনা দিবেন। এর মধ্যে আছেন, অলরাউন্ডার ইফতিখার আহমেদ, উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, অলরাউন্ডার ফাহিম আশরাফ এবং ওপেনার ফখর জামান। এই বছরের শুরুতেও পবিত্র রমজান মাস উপলক্ষে ওমরাহ পালন করেছেন বাবর, ইফতিখার, ফাহিম, রউফসহ পাকিস্তান জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার।

এর আগে গত মার্চে পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী মুফতি আবদুল শাকুর বলেছিলেন, ‘এ বছর পাকিস্তান থেকে ১ লক্ষ ৭৯ হাজার ২১০ জন হজ করার জন্য (সৌদি আরব) যাবেন।

বাবর এবং রিজওয়ান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। দেশটির হার্ভার্ড বিজনেস স্কুলে আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত স্কুলটিতে ক্লাস করবেন তারা। তারাই হবেন প্রথম ক্রিকেটার যারা হার্ভার্ডের উচ্চশিক্ষা নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট