,

চলন্ত স্কুটারে তরুণ-তরুণীর গোসলের ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য এখন মানুষ কত কী-ই না করে! এবার ভারতের মহারাষ্ট্রে ঘটলো এক অদ্ভুত কাণ্ড। সড়কে চলন্ত স্কুটারে বসে গোসল করছেন তরুণ-তরুণী!খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে দুজনের গোসল করার এ ভিডিও।

ভিডিওতে দেখা যায়, স্কুটার চালাচ্ছেন এক তরুণ। তার পেছনে বসা এক তরুণী। তাদের মাঝখানে নীল রঙের একটি বালতি।

আর তা থেকে মগ দিয়ে নিজের গায়ে পানি ঢালছেন তিনি। আর সামনে বসা তরুণের গায়েও পানি ঢেলে দিচ্ছেন। দূর থেকে তাদের এ কাণ্ড ভিডিও করা হয়েছে।

রাস্তার মাঝে এ কাণ্ড দেখে হাসাহাসি করেছেন আশপাশের লোকজন।

ভিডিওটি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে পুলিশের কাছে নালিশ করেছেন অনেকে। উত্তরে পুলিশও যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

এমন কাণ্ড ঘটানো ওই ব্যক্তির নাম আদর্শ শুকলা। মুম্বাইয়ের একজন ইউটিউবার তিনি। ইতোমধ্যে ইনস্টাগ্রামে মুম্বাই পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

আদর্শ শুকলা দুঃখ প্রকাশ করে বলেন, স্কুটার চালানোর সময় হেলমেট না পরার জন্য আমি দুঃখিত। এটা আমার মস্তবড় একটি ভুল। এজন্য আমি ক্ষমাপ্রার্থী।

এ সময় ভক্তদের হেলমেট পরার আহ্বান জানান শুকলা। তবে রাস্তায় গোসল করার বিষয়ে কিছুই বলেননি তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট