,

প্রায় ৫ মাস পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার বেলা ১২টার দিকে তিনি কার্যালয়ে এলে ফুল ও স্লোগান সহকারে রিজভীকে বরণ করে নেন নেতাকর্মীরা।

দলটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন বলেন, দীর্ঘ ১৪৫ দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে এলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, রিজভীর কেন্দ্রীয় কার্যালয়ে আসার খবর পেয়ে সকাল থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে জমায়েত হতে থাকেন।

গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ৪৫০ নেতাকর্মীর সঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। পর্যায়ক্রমে ৫০টি মামলায় জামিন নিয়ে গত ২৫ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতা।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী