,

মাঠে নেমেই ইতিহাস গড়লেন বার্সার ইয়ামাল

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা লা লিগার ম্যাচে বড় জয় তুলে নিয়েছে। রিয়াল বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দেয় জাভির শিষ্যরা। তবে এ ম্যাচে আলোচনায় তরুণ লামিন ইয়ামাল। মাত্র ১৫ বছর বয়সে বার্সার হয়ে মাঠে নেমে ইতিহাস গড়লেন এই ফরোয়ার্ড।

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ইয়ামাল ম্যাচের ৮৩তম মিনিটে গাভির বদলি হিসেবে নামেন। এ সময় তার বয়স ছিল ১৫ বছর ২৯০ দিন। যা ক্লাবটির সুদীর্ঘ ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার কীর্তি গড়লেন তিনি! এছাড়া স্পেনের শীর্ষ ফুটবলে তার চেয়ে কম বয়সে খেলেছেন আর স্রেফ চার জন।

বার্সেলোনার একাডেমিতে প্রতিভার সুবাস ছড়ানো ইয়ামাল আলোচনায় ছিলেন কিছুদিন ধরেই। তার বাবা মরক্কোর, মা ইকুয়েটোরিয়াল গিনির। তবে তার জন্ম স্পেনেই, ২০০৭ সালের ১৩ জুলাই।

এর আগে গত সেপ্টেম্বরে তাকে মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ করে দেন বার্সেলোনা কোচ জাভি। তখন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, ইয়ামালকে দারুণ মনে ধরেছে কোচ। সেই ধারাবাহিকতায় এবার অভিষেক হয়ে গেল স্পেনের শীর্ষ প্রতিযাগিতায়। যদিও তার সঙ্গে এখনও পেশাদার চুক্তিও হয়নি ক্লাবের।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট