,

‘কসাই’ উপপ্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিলেন পুতিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের কাছে ‘মারিউপোলের কসাই’ হিসেবে পরিচিত রাশিয়ান কর্নেল জেনারেল মিখাইল মিজিনৎসেভকে উপপ্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রদবদলের অংশ হিসেবে মিখাইল মিজিনৎসেভকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিখাইল মিজিনৎসেভ পশ্চিমাদের নিষেধাজ্ঞার আওতায় পড়া রাশিয়ার শীর্ষ একজন কর্মকর্তা। গত বছরের শুরুর দিকে ইউক্রেনের মারিউপোল শহর অবরুদ্ধের নেতৃত্বে ছিলেন মিজিনৎসেভ।

গত সেপ্টেম্বরেই তিনি রসদবিষয়ক উপপ্রতিরক্ষামন্ত্রীর পদে স্থলাভিষিক্ত হন। কিন্তু ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে নৈপুণ্য দেখাতে না পারার কারণে তাকে এ পদ থেকে হটানো হলো বলে প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, মিখাইল মিজিনৎসেভ মস্কোর সেনাদের যথাযথ অস্ত্র ও খাবার সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন। রয়টার্স বলছে, গত বছর যুদ্ধ শুরুর দিকে মারিউপোলে একটি প্রসূতি হাসপাতালে বিমান হামলা চালানোসহ বেশ কিছু নৃশংসতার ঘটনার জন্য মিজিনৎসেভকে দায়ী হয়। এজন্য পশ্চিমা বিশ্বে তাকে ‘মারিউপোলের কসাই’ হিসেবে ডাকা হয়।

এ ছাড়া মিজিনৎসেভ মারিউপোল থিয়েটারে বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন বলে তাকে দায়ী করা হয়। ওই হামলায় বহু শিশুসহ ৩০০ বেসামরিক নাগরিক নিহত হন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট