,

তাইজুল-নাসুমকে যে চ্যালেঞ্জ দিলেন হাথুরু

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলে বরাবরই স্পিনারদের দাপট দেখা যায়। যার নেতৃত্বে অবশ্য সাকিব আল হাসানই রয়েছেন। পাশাপাশি মেহেদী হাসান মিরাজও নিজের অবস্থান পাকা করে রেখেছেন। তবে এদের সঙ্গে ওয়ানডেতে তৃতীয় স্পিনারের দৌড়ে তাইজুল ইসলাম ও নাসুম আহমেদের লড়াই চলছে বেশ কিছু দিন ধরে।

দলের গত কয়েক সিরিজ ধরে এই দুই স্পিনার অদল বদল করে খেলছেন। তাদের এই চক্রাকার আসন্ন বিশ্বকাপ পর্যন্ত চলবে বলে আগেই জানানো হয়েছে। তবে দুজনকেই চাপের মুখে দৃঢ়তা দেখাতে হবে। এমনকি চাপ সামলে দলের চাহিদা মেটাতে পারলেই হয়তো বিশ্বকাপের দরজা খুলবে।

নাসুম গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে দলে ছিলেন। বিপিএলের পর ইংল্যান্ডের বিপক্ষে তার জায়গায় নেওয়া হয় তাইজুলকে। পরের সিরিজে আইরিশদের বিপক্ষে আবার আনা হয় নাসুমকে, বাইরে যান তাইজুল। এবার ইংল্যান্ড সফরের আয়ারল্যান্ড সিরিজের দলে নাসুমের বদলে এসেছেন তাইজুল।

বাঁহাতি নাসুম ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুই সিরিজে তিন ম্যাচে বোলিংয়ের সুযোগ পান। ওভারপ্রতি ৫.১৪ রান খরচায় নেন ৩ উইকেট। ইংল্যান্ড সিরিজের তিন ম্যাচে ওভারপ্রতি প্রায় সাড়ে ৫ রান দিয়ে তাইজুল ধরেন ৬ শিকার। তবু পরের সিরিজের দলে জায়গা হয়নি তার। ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে খেলেন নাসুম। ওই সিরিজে ভালো বোলিং করলেও বিদেশ সফরে পরের সিরিজে থাকছেন না সিলেটের এই স্পিনার।

আইরিশদের বিপক্ষে আগামী মাসে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের সিরিজটি খেলতে যাওয়ার আগে সিলেটে তিন দিনের বিশেষ ক্যাম্প করছে বাংলাদেশ। শনিবার ক্যাম্পের শেষ দিন গণমাধ্যমের মুখোমুখি হন হাথুরুসিংহে। অনেক কথার ভিড়ে তাইজুল ও নাসুমের জন্য পরিষ্কার বার্তা দেন বাংলাদেশের প্রধান কোচ।

হাথুরু বলেন, ‘(নাসুম-তাইজুলের অদল বদলের কারণ) আমরা যেমন আলোচনা করেছি, আমরা আমাদের স্কোয়াড বড় করতে চাই। সবাইকে অনেক অভিজ্ঞতা দিতে চাই। বিশ্বকাপের আগ পর্যন্ত এটি (অদল বদল) চলতে থাকবে।’

তিনি আরও বলেন, ‘(এটি তাদের ওপর) কোনো প্রভাব ফেলবে না। কারণ তাদের সঙ্গে যথেষ্ট কথা হয়েছে। আমরা তাদের ব্যাখ্যা করেছি কেন তারা আছে, কেন নেই। আশা করি, প্রভাব ফেলবে না। যদি প্রভাব ফেলে, তাহলে এটা চাপের মধ্যে তাদের পারফরম্যান্সেও প্রভাব ফেলবে। ওই ধরনের ক্রিকেটার আমরা দলে চাই না।’

আগামী সোমবার রাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর তিন ওয়ানডে চেমসফোর্ডে ৯, ১২ ও ১৪ মে হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট