,

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় গলায় ফাঁস দিয়ে হ্যাপী মনি (২৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে বাড্ডা হাজিপাড়া আব্দুল্লাহবাগের একটি বাসা থেকে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

উচ্চ মাধ্যমিক পাশ করা হ্যাপীর গ্রামের বাড়ি শরিয়তপুর। চার ভাই ও দুই বোনের মধ্যে হ্যাপী দ্বিতীয়। তাদের বাবা আগেই মারা গেছেন। মা ফিরোজা বেগমকে নিয়ে রাজধানীর ওই বাসায় ভাড়া থাকেন তারা।

হ্যাপীর ভাই ফজলে রাব্বী জানান, সকাল থেকে নিজের রুমেই ছিলেন হ্যাপী। কিন্তু দুপুর ১২টার দিকে তার রুমের দরজা বন্ধ পাওয়া যায়। ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে হ্যাপীকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানায় অবহিত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট