,

পাঁচ বন্ধু সাঁতরে পাড়ে উঠলেও প্রাণ গেল ইব্রাহিমের

news-image

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলার ছনুয়া খাল সাঁতরে পার হতে গিয়ে ইব্রাহিম (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়। এ ঘটনার ১০ ঘণ্টা পর নিখোঁজ হওয়া এলাকা থেকেই ইব্রাহিমের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে খালে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ছয় বন্ধু উপজেলার রাজখালী ইউনিয়নের ভাঁ খালী এলাকায় ছনুয়া খাল সাঁতরে পারি দেওয়ার সময় পাঁচ বন্ধু পাড়ে উঠলেও ইব্রাহিম নিখোঁজ হয়।

নিহত ইব্রাহিম রাজাখালী ইউনিয়নের কাঞ্চনপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে ও রাজাখালী বেশারাতুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মো. ইব্রাহিমসহ ছয় শিশু সাঁতরে রাজাখালী থেকে ছনুয়া খাল পার হয়ে ছনুয়া চরে গিয়ে ওঠে। সেখানে দলবেঁধে ফুটবল খেলে তারা। খেলা শেষে বেলা সাড়ে ১১টার দিকে ছয় বন্ধু ফের সাঁতরে ছনুয়া খাল পার হতে গিয়ে খালে ডুবে যায় ইব্রাহিম। ইব্রাহিমের অন্য পাঁচ বন্ধু সাঁতরে খাল পার হয়।

স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন বলেন, পাঁচ শিশু খাল পার হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ইব্রাহিমের নিখোঁজের বিষয়ে জেনে তাকে খুঁজতে খালে নামে। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দুপুর ২টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ইব্রাহিমকে খুঁজতে শুরু করে।

পেকুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু সায়েদ বলেন, ফায়ার সার্ভিসের একটি দল ও চট্টগ্রামের ডুবুরি দল যৌথভাবে শিশুটিকে উদ্ধার অভিযান চালায়। স্রোতে ভাটির দিকে ভেসে গেছে ধারণা করে কয়েক কিলোমিটার খালপথে খোঁজ করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় জনতা যৌথভাবে শিশুটিকে উদ্ধারে অভিযান চালালেও শিশুটিকে খুঁজে না পাওয়ায় সবার মাঝে হতাশা ভর করে। উদ্ধারকারী দল নিখোঁজ ইব্রাহিমকে না পেয়ে সন্ধ্যা ৭ টার দিকে ফিরে যায়। পরে নিখোঁজের ১০ ঘণ্টা পর খবর মেলে ওই ছাত্রের মরদেহ ভেসে উঠেছে। যে স্থানে শিশুটি নিখোঁজ হয়েছিল সেখান থেকেই রাত সাড়ে ৯টায় স্থানীয়রা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর