,

স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন সাবেক স্ত্রী

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় এক যুবকের গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগে উঠেছে তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইয়াউর রহমানের নেতৃত্বে চাঁদপুর জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীর নাম সারোয়ার (৩৫)। তিনি দুবাই প্রবাসী ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভুক্তভোগীর সাবেক স্ত্রী মোসা. ফরিদা ইয়াসমিন (২৮) ও সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসিন্দা আমেনা ওরফে রহিমা বেগম (৪৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, সারোয়ার বিদেশে থাকাকালে ফরিদার সঙ্গে তার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মোবাইলেই তারা বিয়ে করেন। কিছুদিন পরে সারোয়ার দেশে ফিরে জানতে পারেন ফরিদার আগেও একটি বিয়ে হয়েছিল এবং দুটি সন্তান আছে। এসব জানার পর সারোয়ার ফরিদাকে তালাক দেন। এর জেরে গত ১৬ এপ্রিল রাতে ফরিদা সারোয়ারকে কথা আছে বলে মিজমিজি পাইনাদী নতুন মহল্লার হাজী শামসুদ্দিন স্কুলের পাশে রহিমার বাসায় ডেকে নিয়ে যান। এ সময় বাসায় যাওয়ার পর ফরিদা তাকে লাচ্ছি ও কেকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় সারোয়ারের বিশেষ গোপনাঙ্গ কেটে দেন।

এদিকে সারোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ফরিদা ও রহিমা পালিয়ে যান। পরে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. বাবুল প্রধান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি গোলাম মোস্তফা জানান, গত ১৬ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর সাবেক স্ত্রীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট